ই-পেপার/প্রিন্ট ভিউ
হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর আজীবন সদস্য মোজ্জাম্মেল হোসেন এর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্টুডেনস কেয়ার জগন্নাথপুর এর আজীবন সদস্য মোজাম্মেল হোসেন দীর্ঘ ১৬ বছর পর যুক্তরাজ্য থেকে মাতৃভূমি বাংলাদেশে এসেছেন। তাঁহার এই আগমনকে স্বাগত জানিয়ে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর আয়োজনে ১৪ ই নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা রাতে জগন্নাথপুর পৌর শহরের আরএফসি রেষ্টুরেন্টে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি মাওলানা হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। টিএম হিফজুল কুরআন একাডেমির ছাত্র মাহফুজুল হক জামির পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী জনাব জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া,সমাজসেবক ও ক্রীড়া সংগঠক শামিম আহমেদ, ব্যাবসায়ী শাহজাহান মিয়া, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর প্রতিষ্ঠাতা সদস্য মাছুম মিয়া,সহসভাপতি সুলেমান মিয়া,সহ সভাপতি কুহিনুর রহমান,সাবেক সভাপতি জামাল, মিডিয়া ব্যাক্তিত্ব জুবায়ের আহমেদ, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন নাছিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম,
অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন মাওলানা হুমায়ুন কবির।
এতে উপস্থিত ছিলেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক রাহিম আহমদ, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রবিউল জামান সানি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাবাজ মিয়া,সহ-প্রচার সম্পাদক শামসুন্নুর,সিনিয়র সদস্য সুমন আহমদ,সিনিয়র সদস্য সোহেল,কার্যনির্বাহি সদস্য সাহেদ চৌধুরী, সদস্য আল আমিন, নাদিম, শাহান, শামিম, আলিনুর,সুমন,রাহি,নাছির,শাহ রাইসুল হুদা মেহেদী প্রমুখ।
আলোচনা পর্ব শেষে, সংবর্ধিত অতিথি মোজাম্মেল হোসেন এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।