ই-পেপার/প্রিন্ট ভিউ
ধর্মপাশা ও মধ্যনগর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বংশকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া এলাকা হতে শনিবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একজন ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। ওয়ারেন্টভুক্ত আসামীর নাম মোঃ জালাল উদ্দীন, পিতা- মোঃ আবুল কালাম , গ্রাম -সাউদপাড়া ।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিবুর রহমান বলেন, উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের সাউদপাড়া এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হইয়াছে । পরবর্তীতে আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে ।