• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:৫১
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বেগমগঞ্জে ক্লুলেস হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বেগমগঞ্জে ক্লুলেস হত্যা মামলার তিন আসামী গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক 

বেগমগঞ্জ, নোয়াখালী: বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযান সফলভাবে ক্লুলেস হত্যা মামলার তিনজন আসামীকে সনাক্ত ও গ্রেফতার করেছে। পুলিশ সুপার নোয়াখালীর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল ও থানা অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) কুতুব উদ্দিন খান লিয়ন সহ তার দল, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একাধিক বিশ্বস্ত গুপ্তচর এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইদ্রিস প্রকাশ মানিক (৩৪), রাকিব (২৬) ও জাফর নামের আসামীদের সনাক্ত ও গ্রেফতার করেন।

গ্রেফতারের পর দুইজন আসামী ফৌজদারি কাঠামো অনুযায়ী ১৬৪ ধারা মোতাবেক আদালতে দোষ স্বীকারোক্তি প্রদান করেন। এই অভিযানের ফলে মামলার রহস্য উদঘাটিত হয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এই অভিযান আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকায় শান্তি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।


নোয়াখালী

আরও পড়ুন