• ঢাকা
  • সোমবার , ৯ মার্চ ২০২৬ , ভোর ০৫:০১
  • ২৪ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত ই-পেপার/প্রিন্ট ভিউ

রনি আহম্মেদ, রূপগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ)-এর ২০২৪–২৫ মেয়াদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের কৃতি সন্তান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন।

১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারস্থ বিএসটিএমপিআইএ কার্যালয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণার মাধ্যমে তাকে আগামী দুই বছরের জন্য সংগঠনের সভাপতি ঘোষণা করা হয়। সংগঠনের ইতিহাসে কর্মদক্ষ, শিল্পবান্ধব ও অভিজ্ঞ নেতাদের একজন হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকনের নেতৃত্বে নতুন কমিটি শিল্পখাতে নতুন গতি ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, গঠনতন্ত্র অনুসারে শান্তিপূর্ণভাবে মনোনয়নপর্ব, যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রণয়নের পর সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: মাহবুবুর রহমান মনির, ভাইস প্রেসিডেন্ট: সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী

পরিচালক:আলহাজ্ব এম. এ. বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, মো. আনোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. হোসেন, মো. আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মো. মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, মো. রোবেল মিয়া, মকবুল হোসেন, মো. মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম ও শংকর সাহা।

নির্বাচনী ফলাফল ঘোষণায় নবগঠিত কমিটির সদস্যসহ সাবেক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নারায়ণগঞ্জ

আরও পড়ুন