• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:৩২
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

হালুয়াঘাট–ধারারগাঁও সেতু দ্রুত নির্মাণের দাবি এনসিপি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
হালুয়াঘাট–ধারারগাঁও সেতু দ্রুত নির্মাণের দাবি এনসিপি ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী, 

সুরমা নদীর উত্তরপাড়ের মানুষের বহু দিনের স্বপ্ন—হালুয়াঘাট–ধারারগাঁও সেতু—দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়া, শিক্ষা ও চিকিৎসা সেবা ব্যাহত হওয়া এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার কারণে উত্তরপাড়ের মানুষের জীবনযাত্রায় নানামুখী সংকট দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রবিবার (১৬ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, “সেতু না থাকায় শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত, থেমেছে ব্যবসা, দেরিতে চিকিৎসা, ক্ষতি হচ্ছে জীবিকায়। কত দিন ধরে তারা অপেক্ষা করছে? কত স্বপ্ন ভেঙেছে, কত আশা মাটিতে লুটিয়েছে সময়?”

তিনি আরও লেখেন, সুরমার উত্তরপাড়ের মানুষের স্বপ্ন পূরণে হালুয়াঘাট–ধারারগাঁও সেতু শুধু একটি কাঠামো নয়, এটি উন্নয়নের সেতু, শিক্ষার সেতু, চিকিৎসা সুবিধার সেতু ও ব্যবসায়িক সুযোগের নতুন দুয়ার। তাই অবিলম্বে এই সেতু নির্মাণ করা জরুরি।

দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন,“আমরা এনসিপি সুনামগঞ্জের পক্ষ থেকে দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি—হালুয়াঘাট–ধারারগাঁও সেতুর নির্মাণ দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের স্বার্থ, অধিকার ও উন্নয়নের প্রশ্নে এনসিপি সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিলে উত্তরপাড়ের মানুষ আর দীর্ঘ প্রতীক্ষার কষ্টে নয়, বরং বাস্তবায়িত স্বপ্নের আলোয় এগিয়ে যাবে।

শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়ে এই দাবি পুনর্ব্যক্ত করেন।


ময়মনসিংহ

আরও পড়ুন