ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিনিধি
ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলার উদ্যোগে এইচএসসি বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বই উপহার প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক নির্বাহী সদস্য ছাত্রনেতা নুর উদ্দিন আহমেদ তানিমের ব্যক্তিগত অর্থায়নে এ উপহার প্রদান করা হয়।
১৮ নভেম্বর বিকেলে শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেন ছাত্র অধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাকিল চৌধুরী। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এমন সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।