ই-পেপার/প্রিন্ট ভিউ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
রবি/২০২৫-২৬ মৌসুমে বোরো আবাদ বৃদ্ধি করতে সরকারী প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলা কৃষি অফিস চত্বরে সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশারফ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
দুই উপজেলায় মোট ১ হাজার ৮০০ জন কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও উচ্ছ ফলন শীল ধানের বীজ এবং ২ হাজার ৪০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ পাচ্ছেন।
এ সময় সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ওমর ফারুক,ধর্মপাশা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, এই সহায়তায় হাওর অঞ্চলের বোরো উৎপাদন আরও বাড়বে এবং কৃষকরা উপকৃত হবেন।