ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির তাহিরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকায় শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সুনামগঞ্জ ভ্রমণ
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনামগঞ্জ গ্রিড থেকে তাহিরপুর উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং লাইনের পাশের গাছের ডালপালা অপসারণের কারণে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তাহিরপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
তাহিরপুর পল্লী বিদ্যুতের এজিএম মো. আলাউর হক সরকার বলেন, লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা অপরিহার্য। এ সময় গ্রাহকদের সহযোগিতা কামনা করছি।