ই-পেপার/প্রিন্ট ভিউ
মোহাম্মদ ছিবগাতুল্লাহ (শ্রীনগর প্রতিনিধি)
শ্রীনগর উপজেলার স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর। শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি দলের বর্তমান সংগঠন, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে এস এম জাহাঙ্গীর বলেন, ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন যার হাতে যাবে, তার সঙ্গেই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল—সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা, সংগঠন শক্তিশালীকরণ ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাছির আহম্মেদ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম রনি মৃধা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিষয়ক সম্পাদক হৃদয় খানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতার এই সফরকে দলীয় কার্যক্রমের জন্য ইতিবাচক ও উদ্দীপনামূলক বলে মন্তব্য করেন।