• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৩৭
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ সহ আটক-১১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে যুবলীগ সহ আটক-১১ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক কর্মী ও মহিলাসহ ১১ জনকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন রাজনৈতিক কর্মী, ৩ জন মাদক মামলার ও ৫ জন আদালতের পরোয়ানা ভুক্ত আসামি রয়েছে বলে জানা গেছে। আটক হওয়া তিনজন রাজনৈতিক কর্মীর মধ্যে রয়েছে গোমস্তাপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা শাকিল ও আওয়ামী লীগ কর্মী রুবেল। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি ফরিদ আহমেদ জানান,আটককৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন