• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:১৭
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আতিক হাসানকে অপহরণ ও হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
আতিক হাসানকে অপহরণ ও হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিনিধি 

আতিক হাসানকে অপহরণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আজিজ সুপার মার্কেটের দোকান মালিক, কর্মচারী ও স্থানীয়রা। গতকাল বিকেলে আজিজ সুপার মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির আহ্বায়ক রবিউল ইসলাম রবি বলেন, ২৪ আগস্টের পর ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও খুনিরা ঘাপটি মেরে সমাজেই লুকিয়ে আছে। সুযোগ পেলেই তারা টার্গেট কিলিং চালাচ্ছে। আমাদের সমিতির ক্যাশিয়ার বাবুল হোসেন আবুল একজন সৎ ও নীতিবান ব্যবসায়ী। তার ছেলে আতিক হাসান ছিল ভদ্র, অমায়িক ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র। এত ছোট বয়সে তার শত্রু হওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিহিংসার কারণেই এই নিরীহ ছেলেটিকে হত্যা করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।

সমিতির সদস্য সচিব ছানাউল্লাহ শিশির বলেন, “সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে দুষ্কৃতকারীরা সুকৌশলে একের পর এক সমস্যা তৈরি করছে। এরই ধারাবাহিকতায় এক সৎ ব্যবসায়ীর ছেলেকে পর্যন্ত হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি—ফাঁসির দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে মার্কেটের সকল দোকান মালিক, কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সারাবাংলা

আরও পড়ুন