ই-পেপার/প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার,(রাজশাহী)
রাজশাহীর বাগমারা উপজেলা'য় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম জোহান হোসেন (৫)। সে শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
পরিবার জানায়, সকালে জোহান বাড়ির পাশে খেলছিল। বেলা ১১টার দিকে সে তেগাছি– মচমইল সড়কের পাশে যায়। সড়ক পার হতে গেলে মচমইলগামী একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জোহানের মৃত্যু হয়।
স্বজনদের ভাষ্য, জহুরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে। জোহানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর খোঁজ নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী নগরের রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হবে। লাশের বিষয়টি রাজপাড়া থানা দেখভাল করবে।