• ঢাকা
  • বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ , সকাল ০৯:৫১
  • ২৯ মাঘ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শিক্ষক–শিক্ষার্থীর ভালোবাসায় আবু তাহের স্যার-কে উষ্ণ সংবর্ধনা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শিক্ষক–শিক্ষার্থীর ভালোবাসায় আবু তাহের স্যার-কে উষ্ণ সংবর্ধনা ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ আবু তাহেরকে মালা পরিয়ে এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর বিদ্যালয়ে ফেরত এসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের এমন সম্মান ও আন্তরিকতায় তিনি আবেগাপ্লুত হয়ে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে স্বাগত জানান। শিক্ষক ও অভিভাবকরাও একে একে তাকে মালা পরিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। তারা অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলোতে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহেরের শিক্ষা ও নৈতিকতার প্রতি দায়বদ্ধতা তুলে ধরেন।

এ ছাড়া বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোর্শেদ, সাবেক মেম্বার আবু তাহের, মেম্বার জিলু মিয়া, দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিহারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, জালাল উদ্দিন, রেজাউল করিম, নুজরুল ইসলাম, সহকারী শিক্ষিকা আরফিন জাহান আখি, পল্লী চিকিৎসক নুরুল আমিন, রহিছ মিয়া, আব্দুর রহিম ও নাছির মিয়া অংশ নেন।

এছাড়া বড়দল উত্তর ছাত্রদলের সভাপতি রাকাব উদ্দিনসহ নুরজ্জামাল, নয়ন মিয়া, মোতালি মিয়া, এরশাদ মিয়া, বকুল মিয়া, আব্দুর রুউফ, মুজিবর রহমান তালুকদর, আকির উদ্দিন, পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন, নাইমুল রহমান (এরশাদ) মোঃ আব্দুল মোতালেব-সহ এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক মানোন্নয়ন এবং শিক্ষক–অভিভাবকদের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দিনশেষে আবু তাহের বলেন,

এ ভালোবাসা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে আমি সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো।

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


তাহিরপুর

সুনামগঞ্জ

আরও পড়ুন