• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , সকাল ১১:৪৭
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জামালপুর শহর শাখার অন্তর্গত ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালপুর শহর শাখার অন্তর্গত ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ ই-পেপার/প্রিন্ট ভিউ

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর -৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীককের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন কে বিজয়ী করতে জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর শহর শাখার অন্তর্গত ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ নভেম্বর রবিবার রাতে স্থানীয় জঙ্গলপাড়া বোর্ডঘর মোড়ে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। 

৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতির সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর সদর -৫ আসনের বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ আব্দুস সোবহান।

কর্মী সমাবেশের উদ্বোধনী বক্তব্য রাখেন শহর শ্রমিক দলের সভাপতি মোঃ হারুন অর রশিদ রতন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী,জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন,শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল আলম কালা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক অধ্যাপক মোঃ মোকসেদুর রহমান হারুন, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদস্য মোঃ জুলফুকার রহমান শাহীন মোঃ আলাল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খালেক, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মঞ্জুরুল করিম সুমন,শহর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাদী হাসান রেমিন প্রমুখ।  

বিশেষ বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর-রশীদ হারুন,সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান হীরা,শহর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জাহিদ হোসেন জনি,শহর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ হানিফ উদ্দিন, জেলা শ্রমিক দলের সদস্য মোঃ গোলাম মোস্তফা সহ আরো অনেকেই। 

এছাড়াও জেলা শহর,সদর,ওয়ার্ড শ্রমিক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।  

এসময় জেলা, শহর,সদর, ওয়ার্ড শ্রমিক দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জামালপুর

আরও পড়ুন