• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , সন্ধ্যা ০৭:৫০
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বাগমারা'য় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজ— জরুরি চিকিৎসায় প্রয়োজন ১ লাখ ৫০ হাজার টাকা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বাগমারা'য় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফিরোজ— জরুরি চিকিৎসায় প্রয়োজন ১ লাখ ৫০ হাজার টাকা ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

রাজশাহীর বাগমারা উপজেলার  খাপুর গ্রামের মোঃ ফিরোজ (পিতা— কুসাই আলী) গত ১০ নভেম্বর  ২০২৫, দুপুর ২টা ২০ মিনিটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার  শিকার হয়েছেন।

তিন বন্ধুকে সঙ্গে নিয়ে যাত্রাকালে ঘটে  যাওয়া এই দুর্ঘটনায় তাঁদের একজন  ঘটনাস্থলেই মারা যান। ফিরোজ অলৌকিকভাবে বেঁচে গেলেও বর্তমানে তিনি গুরুতর  আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

দুর্ঘটনায় ফিরোজের নাক, দাঁত ও চোয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত  হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর দাঁতের মাড়ি ও নাকের দ্রুত অপারেশন অত্যন্ত  জরুরি। এ জন্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন বলে জানানো  হয়েছে

পরিবারের একমাত্র উপার্জনক্ষম  ব্যক্তি ফিরোজ বর্তমানে চিকিৎসার ব্যয়ভার বহনে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছেন। স্ত্রী ও এক  সন্তান নিয়ে তাঁর পরিবার চরম  অসহায় অবস্থার মধ্যে রয়েছে।ফিরোজের পরিবার এবং স্বজনরা সকল সামর্থ্যবান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের  কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সরাসরি  অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহযোগিতা  করা যেতে পারে।

সহযোগিতার জন্য মোবাইল  নম্বর (বিকাশ/নগদ): 01762901734

মানবিক সহায়তার ক্ষুদ্র প্রয়াস ফিরোজকে  নতুন জীবনে ফিরিয়ে আনতে পারে— এমন আশাবাদ ব্যক্ত  করেছেন পরিবার ও স্থানীয়রা।


রাজশাহী

বাগমারা

আরও পড়ুন