ই-পেপার/প্রিন্ট ভিউ
কে এম শহীদুল সুনামগঞ্জ :
সুনামগঞ্জে লাগারে লাগা ধান লাগা স্লোগানে উত্তাল ৪-আসন, সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে পথসভা, র্যালীও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত লাগারে লাগা ধান লাগা স্লোগানে মিছিলে মিছিলে শতশত মোটর সাইকেলে বিশাল শোডাউনের মাধ্যমে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে দিন ব্যাপী মোল্লাপাড়া ইউনিনের কয়েকটি গ্রামের পয়েন্টে পয়েন্টে পথসভা করেন সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুল। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের মাইজবাড়ি, বেতগঞ্জ বাজার, ইছাগরি বাজার,শাহপুর গ্রাম, আলমপুর, ব্রাক্ষন গাওঁ,মোল্লাপাড়া, জগজিবনপুর,বুরিস্থলসহ পৌর শহরের আপ্তাব নগরের হাছন নগর পয়েন্টে এসে লিফলেট বিতরণ ও পথসভা করেন। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের শতশত নেতা কর্মীরা তার সঙ্গে লিফলেট বিতরণ ও পথসভায় অংশ গ্রহন করেন । লিফলেট বিতরণ কালে লাগারে লাগা ধান লাগা স্লোগানে উত্তাল ও মূখরিত ছিল মোল্লাপাড়া ইউনিয়নের প্রত্যাকটি পয়েন্ট। লিফলেট বিতরন কালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন। বিএনপি তথা জিয়ার পরিবারের একজন আর্দশের সৈনিক হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে আমার বেড়ে উঠা। আমি দলের আদর্শ ও নির্দেশনা বাস্তবায়নে বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে মিথ্যা মামলা, হামলার শিকার হয়েছি। জেলজুলুম এবং পুলিশ বাহিনীর হামলায় আমার পরিবারের সবাই হয়রানির শিকার হয়েছি। জীবনের ঝুঁকি নিয়ে ও সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম,আছি এবং আগামীতে ও থাকতে চাই। তিনি বলেন,সুনামগঞ্জ-৪ আসনে তৃণমূলের জনসাধারনের দ্বারে দ্বারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার কর্মসূচী পৌছে দিতে আজ আমি সাধারন মানুষের কাছে এসেছি। তাই আগামী নির্বাচনে বিগত দীর্ঘদিনের আমার রাজপথের থেকে আন্দোলন সংগ্রামের বিষয়টি বিবেচনায় নিয়ে দল আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে অবহেলিত মানুষের সেবা করার সুযোগ দিবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী,এ্যাডভোকেট শেরেনুর আলী,আ.ত.ম মিছবা,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল মিয়া প্রমুখ। এছাড়াও জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপিসহ সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।##