ই-পেপার/প্রিন্ট ভিউ
শেখ মারুফ হোসেন , সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
কালিগঞ্জে ১২নং মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের রিয়া দাশ (৭) ও সুষমিতা দেবনাথ (৭) নামের দুই প্রাইমারি স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে করুন মৃত্যুর হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বার) স্কুল ছুটির পরে এই ঘটনা ঘটে। তারা উভয়েই ৩৯ নং নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রথম শ্রেণীর ছাত্রী।
রিয়া দাস উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের মৃত উত্তম দাসের মেয়ে ও সুষমিতা দেবনাথ একই গ্রামের রাম দেবনাথের মেয়ে।
রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে ওদের দুজনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাই। সেখানে তাদেরকে বসিয়ে রেখে আমি বাড়ির জামা কাপড় নিতে আসি, বাড়ি থেকে যেয়ে পুকুর পাড়ে তাদেরকে না পেয়ে তাদের জুতা দেখতে পায়ে আমি ভীতু সন্ত্রস্ত হয়ে ডাক চিৎকার শুরু করি আমার ডাক চিৎকারের এক পর্যায়ে স্থানীয়রা ছুটে এসে পুকুরে জাল ফেলতে শুরু করে। অনেকক্ষণ জাল ফেলার পরে যখন খুঁজে না পাওয়া যায় তখন স্থানীয়রা পুকুরে ঝাঁপিয়ে পড়ে, অনেকক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে পায়ে বেঁধে প্রথমে রিয়া দাসকে এবং পরবর্তীতে সুষমিতা দেবনাথকে খুঁজে পাওয়া যায়। তাদের উভয়কে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে দেখালে তিনি দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, সেখান থেকে তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের উভয়ের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।