• ঢাকা
  • সোমবার , ৯ মার্চ ২০২৬ , সকাল ০৬:৩৮
  • ২৫ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নওগাঁয় প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নওগাঁয় প্রদর্শনী অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

নওগাঁ প্রতিনিধি:আল আমিন 

“দেশীয় জাত—আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে নওগাঁয় প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাঃ তানভীর হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রদর্শনীতে অংশ নেন কৃষক, খামারি, স্থানীয় উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। প্রদর্শনীতে স্থানীয়ভাবে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি, প্রাণির রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং পুষ্টিকর খাদ্যের বিভিন্ন উদ্ভাবনী নমুনা স্থান পায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন খাইরুল এগ্রো ফার্ম-এর প্রতিনিধি ইমাম হোসেন। তিনি দেশীয় জাত সংরক্ষণ, খামারি প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“প্রাণিসম্পদ খাতে জাত উন্নয়ন, বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে এ খাত আরও শক্তিশালী হবে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”


নওগাঁ

আরও পড়ুন