ই-পেপার/প্রিন্ট ভিউ
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া পৌরসভাস্থ দিগদাইর-আরামবাগ জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি একই সঙ্গে কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
এসময় কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খুকুমণি, যুবনেতা রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হানিফ খান পাঠান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাওন খন্দকার জুয়েল, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আরমানুল হক সিয়ামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।