• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , দুপুর ০২:১৬
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গজারিয়া পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
গজারিয়া পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-১১ ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন :

 মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হোগলাকান্দি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১।

আজ (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আলোচিত বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে কাজ করে আসছে এলিট ফোর্সটি। এসব ধারাবাহিক অভিযানে জনগণের আস্থা অর্জনেও তারা সফল হয়েছে।

র‍্যাব-১১ জানায়, গত ২৬ নভেম্বর গজারিয়ার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হন। ঘটনাটির পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ২৭ নভেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি শর্টগান ও রামদাটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাব-১১।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন