• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:০৩
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধানের শীষ জিতলে, জিতে যাবে বাংলাদেশ- আনিসুল হক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধানের শীষ জিতলে, জিতে যাবে বাংলাদেশ- আনিসুল হক ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আঃ মান্নান,হাওর অঞ্চল সংবাদদাতা।

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া বাঁচলে, বেঁচে যাবে বাংলাদেশ। ধানের শীষ জিতলে, জিতে যাবে বাংলাদেশ।

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫ ইং) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় আনিসুল হক বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশের ১ কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি জানান, প্রতিটি এলাকার ইমাম-মুয়াজ্জিনদের ভাতার আওতায় আনা, জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং বৈষম্যহীন সমাজ গড়তেই ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ধানের শীষ জয়ী হলে হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

হাওরের কৃষক ও জেলেদের জন্য ভাতার ব্যবস্থা, জেলা শহরের সঙ্গে প্রতিটি উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।

সভায় বক্তৃতার এক পর্যায়ে জিয়া পরিবারের সুস্থতা কামনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আনিসুল হক। তিনি বলেন,

‘আপনারা জানেন, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় দিন পার করছেন। দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

পথসভায় তাহিরপুর উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা জনসমুদ্রে পরিণত হয়।


রাজনীতি

তাহিরপুর

আরও পড়ুন