ই-পেপার/প্রিন্ট ভিউ
রনি আহম্মেদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক ইত্তেফাক-এর এম এ মোমেন দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আরটিভি ও দৈনিক মানবকণ্ঠ-এর এস.এম রোবেল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন গতকাল শনিবার (২৯ নভেম্বর) মুড়াপাড়াস্থ প্রেসক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়।
নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি: শফিকুল আলম ভুঁইয়া, আলী হোসেন টিটু, মাসুদ ভুঁইয়া, নিজাম উদ্দিন আহম্মেদ, শেখ সুমন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক: ইমদাদুল হক দুলাল ভুঁইয়া, মীর শফিকুল ইসলাম, শরিফ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক: রাসেল মাহমুদ; সহ-সাংগঠনিক সম্পাদক: ইব্রাহিম হোসেন, এস.এম আবু কাউসার, সাংস্কৃতিক সম্পাদক: আলম হোসাইন; সহ-সাংস্কৃতিক সম্পাদক: এনামুল হক, সমাজকল্যাণ সম্পাদক: এনবি আকাশ; সহ-সমাজকল্যাণ সম্পাদক: সোহেল কবির, প্রচার সম্পাদক: শাহিন মিয়া; সহ-প্রচার সম্পাদক: আবু কাউসার মিঠু, অর্থ সম্পাদক: নওয়াব ভুঁইয়া, দপ্তর সম্পাদক: মিজানুর রহমান; সহ-দপ্তর সম্পাদক: এস.এম রনি, সাহিত্য সম্পাদক: সৈয়দ নাজমুল হক; সহ-সাহিত্য সম্পাদক: বি.এম আবুল হাসনাত বাপ্পি, ক্রীড়া সম্পাদক: অনুপম হাসান; সহ-ক্রীড়া সম্পাদক: রনি আহ্ম্মেদ, প্রকাশনা সম্পাদক: টি.আই. আরিফ; সহ-প্রকাশনা সম্পাদক: মনজুর এলাহী, ধর্ম সম্পাদক: মোমেন মিয়া; সহ-ধর্ম সম্পাদক: রোমান মিয়া, কার্যকরী সদস্যরা: মো. মনির হোসেন, রিপন পাল, গোলাম মোস্তফা সাগর।
নবনির্বাচিত কমিটি সাংবাদিক সমাজের উন্নয়ন ও রূপগঞ্জ প্রেসক্লাবকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
নারায়ণগঞ্জ
প্রেসক্লাব
রূপগঞ্জ