• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৪১
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ঘড়বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা, ভুক্তভোগীর সুষ্ঠু বিচারের দাবি

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ঘড়বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা, ভুক্তভোগীর সুষ্ঠু বিচারের দাবি ই-পেপার/প্রিন্ট ভিউ

প্রতিনিধি,(বাগমারা) রাজশাহী 

রাজশাহীর পুঠিয়া উপজেলার ৫ নং শিলমারিয়া ইউনিয়নের   গোবিন্দপাড়া গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান  এর বাড়িঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দশ লক্ষ টাকায় মালামাল। 

গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কতিপয় দূর্বৃত্তরা শোবার ঘরের পাশেই গরু রাখার ঘরে আগুন দিয়েছে, এতে গরুর ঘর,পান বরজ সহ সব কিছু পুরে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুন নিয়ন্ত্রণে আসতে আসতে প্রায় দশ লক্ষ টাকায় মালামাল, পানবরজ সহ সব পুড়ে শেষ হয়ে যায়। 

উল্লেখ্য, স্থানীয়রা বলছে প্রায় এক বছর আগে এই একই প্রক্রিয়ায় ষাট শতাংশ পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছিল তার। আবার এই বছরে গত পনেরো দিন আগে সেই একই ভাবে দিঘীর মাছের খাবার রাখার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। একই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার আবারও এই ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্থ  মোস্তাফিজুর রহমান বলেন, রাত ১২ টার দিকে হঠাৎ গরু ছটফট করতে থাকে আর চিৎকার করতে থাকে  আমরা সজাগ হয়েই দেখি আগুন পুড়ছে সব  পরিবার ও স্থানীয়রা সবাই এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ধারাবাহিক ভাবে আমরা ক্ষতি করা হচ্ছে, গত বছর করেছে আবার এ বছর ও করছে, আমি ধারণা করছি কারা করছে এই কাজ গুলো , প্রমান হলে প্রশাসনের হাতে তুলে দিব। 

ভুক্তভোগীর চাচা আব্দুল কুদ্দুস বলেন, আমার ভাতিজার মাছ গত বছর বিষ দিয়ে মেরে ফেলে,সে খুব চিন্তিত হয়ে পরেছে, এত কষ্ট করে সাজানো গোছানো বাড়িতে  ও পান বরজে পরিকল্পিত ভাবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে,  আবার এ বছর ও  পুকুরের ঘরে,বাড়িতে আগুন দিচ্ছে একটি দুষ্কৃতি চক্র । আমরা প্রশাসনের কাছে এটির তদন্ত সাপেক্ষে দোষীদের  দ্রুত আইনে আওতায় আনতে অনুরোধ করছি। 

এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (এস, আই) শামিম  বলেন, ‘এ ঘটনায়  লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলও পরিদর্শন ও করেছি, সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য রাখছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়রা বলেছেন, এই ধরনের নাশকতা শুধু একটি পরিবারকেই বিপর্যস্ত করে না,পুরো গ্রামের  নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। তারা চান  প্রশাসন এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইন গত ব্যবস্থা নিবে।


রাজশাহী

আরও পড়ুন