• ঢাকা
  • শনিবার , ৭ মার্চ ২০২৬ , দুপুর ১২:৩৫
  • ২৩ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সিগঞ্জ বিএনপির দুইনেতা দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দোয়ার বার্তা।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সিগঞ্জ বিএনপির দুইনেতা দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দোয়ার বার্তা। ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ জেলার বিএনপির দুইনেতা সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি সুস্থতা ও দোয়া কামনা বার্তা জানিয়েছেন জেলা বিএনপি আহবায়ক সদস্য সাবেক তিনবারের সফল কমিশনার শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা আতাউর হোসেন বাবুল।

জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শহীদ কমিশনার ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা আতাউর হোসেন বাবুল সাহেব সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি সুস্থতা ও দোয়া কামনা বার্তা জানিয়ে বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে তার জন্য দোয়া প্রার্থনা করি।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ শুক্রবার জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন