ই-পেপার/প্রিন্ট ভিউ
মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী - মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার কার্যালয়ে নতুন এসপি যোগদানকৃত আজ অদ্য শনিবার (২৯শে নভেম্বর) সন্মানিত জনাব মেনহাজুল আলম (পিপিএম বার) তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার সন্তান।
মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে তিনি নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর পরই সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে জনবান্ধব নিরাপদ জেলা গড়তে নবাগত পুলিশ সুপার মহোদয় সবাইকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারীত্বের সাথে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরিক বৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, জনাব মো: মেনহাজুল আলম পিপিএম মহোদয় বিদায়ী পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের স্থলাভিষিক্ত হলেন।