• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:০৯
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মোল্লাকান্দিতে সেনাবাহিনীর অভিযান, পুলিশের লুট হওয়া শটগানসহ গ্রেপ্তার ১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মোল্লাকান্দিতে সেনাবাহিনীর অভিযান, পুলিশের লুট হওয়া শটগানসহ গ্রেপ্তার ১ ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে সদর থানা পুলিশের লুটকৃত একটি শটগান, এক রাউন্ড কার্তুজ এবং একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শনিবার রাত ৭টা থেকে শুরু হওয়া এই বিশেষ তল্লাশি অভিযানে চরডুমুরিয়ার আনন্দপুর এলাকা থেকে শটগানসহ কে এম সোহেল রানা (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে মোল্লাকান্দির আশুরান এলাকায় রতন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে একটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে রতন দেওয়ান পলাতক রয়েছেন।

পরে উদ্ধার হওয়া শটগানটি গত ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সময় মুন্সিগঞ্জ সদর থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র বলে শনাক্ত করা হয়।

মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প কমান্ডার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বলা হয়, গত ১০ নভেম্বর মোল্লাকান্দি এলাকায় রাজনৈতিক সহিংসতায় গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।

উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও আটক সোহেল রানাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে অনুরোধ করা হয়েছে।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন