ই-পেপার/প্রিন্ট ভিউ
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সোহান মীর (২১) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (২৯ নভেম্বর) রাত ৯ টার দিকে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের পাচুড়িয়া গ্রাম সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে সোহান মীর গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সোহান মাথায় মারাত্মক আঘাত পায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, সোহান মীরের মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণে। সময়মতো চিকিৎসা পাওয়ার আগেই তার অবস্থা আরও অবনত হয়।
সোহান মীর নড়াইল সদর উপজেলার ৯নং সিংগাশুলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোভারঘোপ এলাকার মনির মিরের ছেলে। তার হঠাৎ মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের আবহ।
স্থানীয়দের দাবি, সড়কের ওই অংশে আলোর ব্যবস্থা ও গতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।