ই-পেপার/প্রিন্ট ভিউ
হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি।
জামালপুরে ২৩নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ২০২৫ইং শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে উক্ত বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লাস পার্টি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর রবিবার দুপুরে স্থানীয় উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন. ম ইমামুর রশিদ তুহিনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের পিটিএ সভাপতি মোঃ মাইন উদ্দিন বাবুল।
এছাড়াও ২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা,বিদায়ী পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে সারা,সৌরভ, সিজান,কলি,তাসনিম সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় ২৩ নং সিংহজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।