• ঢাকা
  • বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ , বিকাল ০৩:১৩
  • ২৬ অগ্রহায়ণ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মুন্সীগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মুন্সীগঞ্জে বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মুন্সিগঞ্জ প্রতিনিধি মো রিয়াদ হোসেন:

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দাবি করে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১১টায় শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারের সাম্প্রতিক মন্তব্যে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত লেগেছে। তারা বলেন- এ ধরনের বক্তব্য ধর্ম, জাতি ও সমাজকে বিভক্তির দিকে ঠেলে দেয়। তাই ধর্মীয় অবমাননার ক্ষেত্রে শাস্তির বিধান কঠোর ও দৃষ্টান্তমূলক হওয়া জরুরি।

এছাড়াও বক্তারা বাউল আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে না পারে, তাই তারা - 

ধর্মীয় অবমাননাকারীদের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মবিরোধী কনটেন্ট নজরদারি বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা ও আইন প্রয়োগ জোরদার,এবং দেশে বাউল গানসহ যেকোনো ধর্মবিরোধী সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি জানান।বক্তারা বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের প্রভাষক আশরাফুল মিশু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলীম, মুন্সীগঞ্জ জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি, যুগ্ম আহ্বায়ক ফারদিন হাসান আবির, গণমাধ্যম সমন্বয়ক ও মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি রাইসুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্যসচিব রাফসান রাফি, যুগ্ম আহ্বায়ক সিয়াম সামি, মুন্সীগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল, অফিস ও কল্যাণ সম্পাদক উসামা আজিজি, রামপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদি, মো. শৈশব প্রমুখ।


মুন্সীগঞ্জ

আরও পড়ুন