• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৯:৩৬
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জেলখানায় বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের চেষ্টা করা হয়েছিল: আনিসুল হক

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জেলখানায় বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের চেষ্টা করা হয়েছিল: আনিসুল হক ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আঃ মান্নান, হাওর অঞ্চল সংবাদদাতা 

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক অভিযোগ করেছেন যে জেলখানায় কারাবন্দি অবস্থায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। মিথ্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে দীর্ঘদিন কারাবন্দি রেখেছিল। জেলখানার ভেতরে তাকে ফুড পয়জনিং করে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসার সুযোগ দেয়নি। বারবার আবেদন করেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। আপনারা সবাই দোয়া করবেন দেশনেত্রী যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।


তাহিরপুর

সুনামগঞ্জ-১

আনিসুল হক

আরও পড়ুন