• ঢাকা
  • সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ , রাত ০৮:০৫
  • ১ পৌষ, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ৯৮ বোতল ফেন্সিডিল সহ চালককে গ্রেফতার করেছে র্র্যাব

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ৯৮ বোতল ফেন্সিডিল সহ চালককে গ্রেফতার করেছে র্র্যাব ই-পেপার/প্রিন্ট ভিউ

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় সিএনজির ভেতরে লুকিয়ে বহনকালে ৯৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী সিএনজি চালক তারিকুল ইসলাম (৩৪)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫), সিপিসি-১।

র‍্যাব জানায়, সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তারিকুলকে আটক করা হয়। এর আগে মহানন্দা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে র‍্যাব সদস্যরা সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত তারিকুল ইসলাম রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। তার চালানো সিএনজি থেকে ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে র‍্যাব শুরু থেকেই অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলমান টহল অভিযানে এ মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ

আরও পড়ুন