জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের - আলোর সকাল
আশিক হাসান, শেরপুর প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি এলাকায় মোফাজ্জল হক (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে নিজ বাড়ির পেছনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, ২০২২ সালে জমি-সংক্রান্ত বিরোধের জেরে জিকু পরিবারভুক্ত কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতিতে ধারালো অস্ত্র দিয়ে মোফাজ্জল হকের ছেলে শেখবর আলীকে কুপিয়ে হত্যা করেন। ওই হত্যা মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং মামলার আসামিরা জামিনে মুক্ত রয়েছেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, জামিনে মুক্তির পর থেকেই আসামিরা হত্যা মামলাটি আপস করার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিলেন। তাদের সন্দেহ, সেই ঘটনারই ধারাবাহিকতায় মোফাজ্জল হকের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১০

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

১১

দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

১২

আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন শেখ আলাউদ্দিন সোহেল।

১৩

সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক

১৪

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

ধর্মপাশায় পুকুরে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রী পূর্ণ রানী দাসের মৃত্যু

১৬

সরাইলে আনোয়ার মাস্টারের অঙ্গীকার: ‘আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে।

১৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী:তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

১৮

বিশ্বম্ভরপুরে ইউএনওর সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ 

১৯

কানাইঘাটে লামাঝিংগাবাড়ি মোহাম্মদীয়া আলিম মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

২০