মাদকের বিরুদ্ধে “কঠোর অবস্থান” ঘোষণা আস্ সুন্নাহ পরিষদ (বৃহত্তর) পুরান লাউড় - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদকের বিরুদ্ধে “কঠোর অবস্থান” ঘোষণা আস্ সুন্নাহ পরিষদ (বৃহত্তর) পুরান লাউড়

সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে “জিরো টলারেন্স” নীতির ঘোষণা দিয়েছে আস্ সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (বৃহত্তর পুরান লাউড়)।

সম্প্রতি পুরান লাউড় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মাদকের ভয়াবহ বিস্তার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় বক্তারা বলেন, মাদক আজ যুবসমাজের স্বপ্ন, মেধা, নৈতিকতা ও ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে যুবকদের দ্বীনি শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা সময়ের অন্যতম দাবি।

বক্তারা আরও বলেন, সমাজকে কলুষমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আলেমসমাজ ও সচেতন তরুণদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজকে মানবিক, নৈতিক ও দ্বীনমুখী হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা, সামাজিক উদ্যোগ ও ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

সভা শেষে সর্বস্তরের মানুষের প্রতি মাদকের বিরুদ্ধে সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১০

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১১

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১২

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৩

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৪

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৫

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৬

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৭

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৮

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৯

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

২০