বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৮ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

স্টাফ রিপোর্টার। মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ।

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলীমের। তবে বিশেষ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম গোলাম, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাদাত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রানা ইসলাম, বেলকুচি থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহুরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পানি উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, মুকুন্দবাটি বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া এবং বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মূল চেতনা হলো সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নয়ন। তাই সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভাঙাবাড়ি সমবায় সমিতি প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বেলকুচি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমবায় সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সমবায় আন্দোলনের অগ্রগতি, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০