মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এর পদ শূন্য ঘোষণা - আলোর সকাল
শফিকুল ইসলাম শফিক
১৪ মে ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এর পদ শূন্য ঘোষণা

অনাস্থা প্রস্তাব অনুমোদিত হওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আব্দুছ ছাত্তারের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ।

১২ মে ২০২৩ তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ইউনিয়ন পরিষদের সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অভিযোগসমূহ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯(১)(ক) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বিভিন্ন কার্ড বণ্টনে অনিয়ম, নির্বাচিত সদস্যদের অংশগ্রহণ ছাড়াই একক সিদ্ধান্তে সুবিধাভোগী নির্ধারণ, নন-কৃষকদের কাছ থেকে অর্থ গ্রহণ, সাধারণ নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ এবং ইউনিয়ন পরিষদের সরকারি আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণে অনিয়মের অভিযোগ আনা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি সংক্রান্ত প্রচারের অভিযোগও প্রমাণিত হয়েছে বলে জানানো হয়েছে।

উপজেলা সমন্বয় কমিটির মতামত ও অনুসন্ধানী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে অনুষ্ঠিত বিশেষ সভায় সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়া যায়। পরবর্তীতে জেলা প্রশাসক, সুনামগঞ্জের প্রেরিত প্রস্তাব সরকারিভাবে অনুমোদন করে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারকে শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসক সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার মধ্যনগরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ এনাম উদ্দিন তালুকদার

সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ নির্মাণের দাবি

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হাফিজুর রহমানের যোগদান, উষ্ণ সংবর্ধনা

শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ আইন লঙ্ঘন: ৮ ট্রলারচালককে ৭ হাজার ৫৫০ টাকা জরিমানা

প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার আস্থার প্রতীক আইডিয়াল ভিশন একাডেমি

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ:প্রেমের টানে দেখা করতে এসে তিন খুন

বিশ্বম্ভরপুরের সীমান্ত এলকায় ভারতীয় অবৈধ পন্যসহ আটক ২ মহিলা 

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল 

সিলেটের মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ মাফিকুল

১০

তাহিরপুরে ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রার্থীর

১১

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে তাহিরপুরে কর্মশালা অনুষ্ঠিত 

১২

আছিম পাটুলীর ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মনিরুজ্জামান, জনসেবাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয়

১৩

কম্বোডিয়ায় পাঠানোর নামে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

জামালগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারকে নগদ সহায়তা দেবে কারিতাস

১৫

ধর্মপাশায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এস এসসির ফলাফলে অসন্তুষ্ট এলাকাবাসী 

১৬

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির মামলায় জামাইসহ গ্রেপ্তার ২

১৭

তথ্য চাইতে আসা গ্রাহকের সাথে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ, সুনামগঞ্জ পিডিপি’র দুই কর্মকর্তার বিরুদ্ধে।

১৮

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

১৯

সুনামগঞ্জে সাবেক এমপি নাছির চৌধুরীর গলায় রামদা ধরে সম্পত্তি রেজিস্ট্রির অভিযোগ

২০