নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন  - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৩ নভেম্বর ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ মোঃ বাবুল আকতারের বিভিন্ন অপকর্ম, সাধারণ মানুষকে হয়রানি ও দূর্নীতি / চাঁদাবাজির অভিযোগ এনে প্রতিবাদস্বরুপ স্থানীয় বিন্না বাজারে মানববন্ধনের আয়োজন করা হয়।

বুধবার (১১ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে (স্থানীয় বিন্না বাজার) মানববন্ধনে অংশগ্রহনকারীদের অভিযোগ- ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ বাবুল আকতারের হয়রানি ও দূর্নীতির কারনে আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ। তার বিভিন্ন অপকর্ম অন্যায় অনিয়ম দূর্নীতি ও চাঁদাবাজির একাধিক তথ্য প্রমান তাদের হাতে রয়েছে। তারা এই ক্ষমতার অপব্যবহারকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইব্রাহিম (পিতা: ইছমাইল) বাদী হয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর পক্ষে ইউএনও এবং নেছারাবাদ থানা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ বাবুল মিয়ার দাবি, এ ধরনের অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এটা উদ্দেশ্য প্রনোদিত হয়ে কিছু কুচক্রী মহল ও নেশাগ্রস্ত লোকদের ব্যবিচার ও প্রতিহিংসা পরায়নতার বহিঃপ্রকাশ। তার দাবি, অভিযোগকারীরা যে বিষয়গুলো উত্থাপন করেছেন বিষয়গুলো সম্পর্কে আমি অবগত থাকলেও ঐসব বিষয়ে আমি কখনো কোনো টাকা পয়সার লেনদেনে যাইনি। এগুলো সম্পুর্ন মিথ্যা বানোয়াট। শুনেছি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বরাবর পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক তদন্ত ও সরেজমিন তথ্যের ভিত্তিতে আসল ঘটনা উন্মোচনে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি যেনো আমি ন্যায় বিচার পাই এবং আমার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ প্রধান (দফাদার), ইউনিয়ন পরিষদ প্রশাসক এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের মুঠোফোনে বক্তব্য নেওয়া হয়েছে। তারা সকলেই বলেছেন ঘটনার বিষয়ে অবগত হয়েছি। অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

১

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

২

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৩

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

৪

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

৫

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

৬

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

৭

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

৮

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

৯

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১০

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১১

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

১৩

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

১৪

দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

১৫

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী; আতঙ্কের মধ্যে পাল্টা ছাত্রদলের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৫ গ্রাম হেরোইনসহ আটক ৩, জব্দ ২ ইজিবাইক

১৮

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১৯

ম্যাক্স হাসপাতালের মালিকানা নিয়ে উত্তেজনা, ডা. ইসমাইলের চেম্বার বন্ধ; এনডিএফ থেকেও বহিষ্কার

২০