মেঘনায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ড. খন্দকার মারুফ হোসেনের - আলোর সকাল
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-
১২ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ড. খন্দকার মারুফ হোসেনের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “২০২৬ সালে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

মেঘনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপি-সমর্থিত কয়েকটি বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “সন্ত্রাসী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্যে চলমান রয়েছে। গত ১৯ এপ্রিল হামলার সময় বিএনপি-সমর্থিত কয়েকটি বাড়িতে দা-কুড়াল দিয়ে ভাঙচুর চালানো হয় এবং একটি দোতলা ডুপ্লেক্স বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।”

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের মেঘনার মাটিতে কোনো জায়গা হবে না।” পাশাপাশি তিনি দ্রুত জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক দিলারা শিরিন, যুগ্ম-আহবায়ক আবু ইউসুফ নয়ন, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, যুব দলের যুগ্ম আহবায়ক, আতাউর রহমান লোদী, হাবীব মিয়াজী, ছাত্র দলের আহবায়ক সোলায়মান হোসেন, যুগ্ম আহ্বায়ক জাকির মাহমুদ, স্বপন মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৩

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৪

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৫

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

৬

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৭

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

৮

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

৯

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১০

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১১

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১২

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৩

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৪

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৫

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৬

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৭

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৮

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৯

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

২০