খাল রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনা: কচুয়ার সাচার এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাজারো একর ফসল - আলোর সকাল
admin
১০ মে ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনা: কচুয়ার সাচার এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাজারো একর ফসল

 

 

চাঁদপুরের কচুয়া উপজেলায় খাল পুনঃখনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় উপজেলার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কচুয়া উপজেলার সাচার বাজার সংলগ্ন বিস্তীর্ণ ফসলি মাঠ। সরেজমিনে দেখা যায়, মাঠের পর মাঠ ধানসহ বিভিন্ন ফসল পানির নিচে ডুবে আছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু

ছবি: কচুয়া উপজেলার সাচার বাজার সংলগ্ন ফসলের মাঠ এর অবস্থা তুলে ধরা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার খালগুলো নিয়মিতভাবে খনন করা হয়নি। ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই জমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। অনেক কৃষক জানান, মৌসুমের শুরুতেই তারা ফসল রোপণ করেছিলেন, কিন্তু জলাবদ্ধতার কারণে তাদের পুরো পরিশ্রমই এখন নষ্ট হওয়ার পথে।

আরও পড়ুনঃ অভিষিক্ত দুই ব্যাটারের জোড়া ফিফটিতে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান
এলাকার সচেতন মহল মনে করছেন, দ্রুত খাল পুনঃখনন এবং কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত না করা হলে প্রতি বছরই এ ধরনের ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের।

আরও পড়ুনঃ ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য সরকারের
ভুক্তভোগী কৃষক ও স্থানীয়রা সংশ্লিষ্ট কৃষি বিভাগ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১০

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১১

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১২

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৩

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৪

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৫

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৬

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৭

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৮

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৯

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

২০