চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার  - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১৪ মে ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার 

চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক কোমলমতি শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। স্নেহ ও মানবিকতার পরিবর্তে শিশুটির ওপর চালানো হয়েছে বর্বরোচিত নির্যাতন। ইতোমধ্যে ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সদর মডেল থানাধীন পিটিআই আল হেদায়া হিফজুল কুরআন মডেল মাদরাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র মো. নূর ই সাফী (৯) দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের শিক্ষক সাকির আলীর নির্যাতনের শিকার হয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই শিশুটিকে গালিগালাজ, মারধর ও মানসিক নির্যাতন করতেন ওই শিক্ষক।

পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি তার আচরণ পরিবর্তন না করে বরং শিশুটির ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ১৩ মে ২০২৬ সকালে মাদরাসার ভেতরে ঘটে যায় ভয়াবহ সেই ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষক সাকির আলী একটি শক্ত কাঠের স্কেল দিয়ে শিশুটিকে এলোপাতাড়িভাবে মারধর করছেন।

একপর্যায়ে তিনি শিশুটির গলা চেপে ধরে শূন্যে তুলে মেঝেতে আছড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। অভিযোগ রয়েছে, মাথায় আঘাত পাওয়ার পরও থামেননি ওই শিক্ষক।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে দ্রুত সরেজমিনে যান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন এর নেতৃত্বাধীন পুলিশ টিম। পরে শিশুটির মামা মোখলেসুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাকির আলীকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাকির আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দুধাই নন্দীপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৩

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

৪

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

৫

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

৬

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

৭

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

৮

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

৯

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১০

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১১

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১২

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৩

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১৪

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১৫

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৬

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৭

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৮

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৯

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

২০