বিজয়নগরে পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় জিম্মি দশা থেকে উদ্ধার হলেন ব্যবসায়ি, আটক সহোদর - আলোর সকাল
শেখ মনির হোসেন নিজাম
১১ মে ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়নগরে পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় জিম্মি দশা থেকে উদ্ধার হলেন ব্যবসায়ি, আটক সহোদর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘৯৯৯’ এ কল দিয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় অপহরণকারিদের জিম্মি দশা থেকে উদ্ধার হয়েছেন রুপক রায় নামে এক ব্যবসায়ি। পুলিশ ঘটনাস্থল থেকেই দুই ভাইকে আটক করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গোপাল রায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, যেটি সোমবার সকালে নথিভুক্ত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আলাদাউদপুর গ্রামের লাভলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও তার ভাই শাহনূর রহমান। তারা থানা পুলিশের হেফাজতে আছে। মামলায় লাভলুর রহমানকেও আসামী করা হয়েছে। আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগে মামলা হয়েছে। জিম্মি দশায় থাকা অবস্থায় মারধরে আহত ব্যবসায়ি রুপক রায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে আলাদাউপুর গ্রামের সাহা পাড়ার বাসিন্দা ও ব্যবসায়ি রূপক রায় আমতলী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বিকাশে টাকা পাঠানোর কথা বলে কৌশলে আনোয়ার হোসেনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় রূপক সাহাকে বেধে মারধর করা হয়। তার কাছ থেকে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এক পর্যায়ে তাকে অপহরণ করার জন্য প্রস্ততি নেওয়া হয়। রূপকের পরিবারের কাছে মোবাইল ফোনের ম্যাসেজে জানানো হয় সে ব্রাহ্মণবাড়িয়াতে আছে ও তার ফোন হারিয়ে গেছে। তবে রূপককে আটকে রাখার বিষয়টি দুপুরের দিকে জানাজনি হলে পরিবারের পক্ষ থেকে ‘৯৯৯’ এ ফোন করা হয়। পাশাপাশি থানায়ও জানানো হয়। খবর পেয়ে পুলিশের পাশাপাশি গ্রামের লোকজন ছুটে গিয়ে রূপককে উদ্ধার করেন। এ সময় বাবা লাভলুর রহমান ও দুই ছেলেকে আটক করে পুলিশ। পরে লাভলুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ।

রূপক জানান, তাকে আটক করে একাধিক খালি স্ট্যাম্পে সাক্ষর নেওয়া হয়। তাকে বেদম পিটিয়ে ২০ লাখ টাকা চাওয়া হয়। পুলিশের খবর দেওয়া হলো এ কথা বলে আরো বেশি মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার সারা শরীরে পুচিয়ে রক্তাক্ত করা হয়।

রূপকের বাবা গোপাল রায় জানান, পুলিশ ও এলাকাবাসী গিয়ে উদ্ধার না করলে হয়তো ছেলেকে ফিরে পেতেন না। এ ঘটনায় রবিবার রাতেই তিনি থানায় মামলা দিয়েছেন।

রূপকের স্বজনরা জানান, বাড়ি থেকে সামান্য দূরত্বের দোকানে না যাওয়ায় তারা চিন্তার মধ্যে পড়েন। রূপককে উদ্ধারের পর স্বস্থি ফিরে আসে। তবে আনোয়ার, তার বাবা ও ভাইয়ের হুমকিতে তারা তটস্থ। পুলিশের হাতে আটক হওয়ার পরও তারা উচ্চবাচ্য করে হুমকি দিতে থাকে। একদিনেই জামিনে বের হয়ে এসে পরিবারের যে কাউকে মেরে ফেলার হুমকি দেয় শাহনূর।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব সরকার সোমবার সকালে বলেন, ”এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১০

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১১

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১২

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৩

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৪

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৫

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৬

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৭

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৮

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৯

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

২০