ক্যাডেট ছাত্রী দেবমিতা সরকারের উদাহরণ দিয়ে স্বপ্ন দেখতে বললেন ধর্মপাশার ওসি - সহিদ উল্যা - আলোর সকাল
তনয় কান্তি পিন্টু : হাওর অঞ্চল প্রতিনিধি :
২২ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যাডেট ছাত্রী দেবমিতা সরকারের উদাহরণ দিয়ে স্বপ্ন দেখতে বললেন ধর্মপাশার ওসি – সহিদ উল্যা

সুনামগঞ্জ ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ২২ মে (শুক্রবার) সকাল সাড়ে নয়টার দিকে বিট পুলিশিং সভা করার জন্য উপজেলার গোলকপুর বাজারে যাওয়ার পথে মহদীপুর স্পীড বুট ঘাটে দেখা হয় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী দেবমিতা সরকার হৈমন্তীর সাথে।

দেবমিতা সরকারের পড়নে ক্যাডেট কলেজের ইউনিফর্ম এবং আইডিকার্ড দেখে তিনি তাকে চিনতে পেরে তাঁর সাথে কুশল বিনিময় করেন এবং তাকে পড়া লেখায় আরও উৎসাহ প্রদান করেন। পরে স্পীড বুট ঘাটে উপস্থিত যাত্রী এবং লোকজনদের ডেকে পড়ালেখার গুরুত্বের উপর কথা বলেন। তিনি বলেন হাওড় পাড় থেকে একজন মেয়ে প্রতিযোগিতা করে সে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। সে আমাদের অলংকার, অহংকার, হাওড় পাড়ের গর্ব। আপনাদের কি ইচ্ছে করে না স্বপ্ন দেখতে দেবমিতা সরকারের মত আপনার সন্তান, আপনার নাতি, আপনার আত্মীয় – স্বজন দেশ – বিদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পড়া-লেখা শেষ করে হাওরবাসীর সুবিধা বঞ্চিত মানুষ গুলোর জন্য কথা বলুক, দেশ- বিদেশে দায়িত্বশীল কাজ করে দেশের সম্মান বয়ে আনুক ?

ওসি মোহাম্মদ সহিদ উল্যা আরও বলেন, আপনারা দেখতেছেন মাদক ও অনলাইন জোয়ার বিরুদ্ধে প্রতিদিন ই আমাদের অভিযান অব্যাহত আছে। গতকালও অভিযান চালিয়ে সরাসরি গাঁজা সেবনের আসর থেকে গাঁজা সেবনকারী এবং গাঁজা সেবনে সাহায্য প্রদানকারী নারী সহ আটক করে কারাদণ্ড ও অর্থ দন্ড দেওয়া হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন। নিজের ছেলে-মেয়ে ও প্রতিবেশী কিশোর -যুবকদের চলার গতিপথ খেয়াল রাখবেন। তাদেরকে দেবমিতা সরকারের উদাহরণ দিয়ে পড়ার টেবিলে বসতে উৎসাহিত করুন।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বলেন, দেবমিতা সরকার আমাদের হাওরবাসীর গর্ব, অহংকার, রত্ন। আমরা ক্যাডেট কলেজ ছাত্রী দেবমিতা সরকারের অর্জন এবং গুন গুলো এলাকার প্রতিটি ছাত্র – ছাত্রীর সাথে আলোচনা করব, তাহলে অন্যরাও উৎসাহিত হবে।

দেবমিতা সরকারের পিতা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা শাখার কৃষি ব্যাংক কর্মকর্তা অমর সরকার বলেন, দেবমিতা ছোট বেলা থেকেই পড়ালেখায় খুবই মনোযোগী, সে পূর্বে জেলা পর্যায়ে বিভিন্ন বৃত্তিও পেয়েছে।

দেবমিতা সরকারের মাতা লিপিকা তালুকদার পেশায় একজন শিক্ষিকা।

দেবমিতা সরকারের বাড়ি মধ্যনগর উপজেলার ফারুখ নগরে। বর্তমানে তাঁর পরিবার সুনামগঞ্জের উকিল পাড়ায় বসবাস করেন। তিনি বলেন, বড় হয়ে আমি হাওরবাসীর কল্যানে কাজ করতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুল হক বাচ্চু

তাহিরপুরে বারিক্কা টিলায় উঠতে গিয়ে খাদে চান্দের গাড়ি, আহত ৯ পর্যটক।

দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে -সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

ডেনমার্কে স্নাতক ডিগ্রীতে (ফার্স্ট ক্লাস) অর্জন করলেন গোয়াইনঘাটের আরিফুল হক পাপ্পু

তাহিরপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, আহত ৪

তাহিরপুরে বিআরডিবির চেয়ারম্যানের প্রথম কর্মদিবসে উপস্থিত ছিলেন এমপি কামরুজ্জামান কামরুল

অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচার মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে:সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যে প্রবাসীর নেশা

১০

বিশ্বম্ভরপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১

মধ্যনগরে আ.লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

১২

আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

১৩

নান্দাইলে “5 Zero +” ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৪

জৈন্তাপুর সীমান্তে বিজিবি কঠোর অবস্হানে

১৫

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী

১৬

আইডিয়াল ভিশন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও মানবিক শাখায় ভর্তি চলছে

১৭

তাহিরপুরে দোকানের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ।

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক: জুনাব আলী

১৯

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ

২০