তাহিরপুরের তিন মাদক ও চোরাকারবারি নেত্রকোনা নৌ-পুলিশের জালে, বিপুল ভারতীয় মদ উদ্ধার - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
১৮ মে ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরের তিন মাদক ও চোরাকারবারি নেত্রকোনা নৌ-পুলিশের জালে, বিপুল ভারতীয় মদ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া এলাকায় তাহিরপুরের ছাড়া গাঁও থেকে কিশোরগঞ্জ গ্রামে একটি নৌকাতে  বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিভিন্ন ভারতীয় পণ্যসহ তাহিরপুর উপজেলার তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮০টি ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়। এর মধ্যে AC Black ব্র্যান্ডের ৩৫টি, Mc Dowell’s এর ২৪টি এবং Officer’s Choice Blue ব্র্যান্ডের ২১টি বোতল রয়েছে।

এছাড়াও প্রায় ৩০ কেজি ওজনের ২টি ভারতীয় জিরার বস্তা এবং ২ বস্তা ভারতীয় চিপস জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন তাহিরপুর উপজেলার সোনাপুর গ্রামের মোঃ আব্দুস সালাম (৩৪), কলাগাঁও গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৮) এবং সোনাপুর গ্রামের মোঃ হারিছ উদ্দিন (৩৫)।

লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ ভারতীয় মদ ও পণ্য চোরাচালানের অভিযোগ রয়েছে। নৌ-পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ সাবেক এমপি দোলনের ঘনিষ্ঠ সহযোগী শুভকে ঘিরে নানা প্রশ্ন, তদন্তের দাবি

১

হাওরপাড়ের শিক্ষার্থীদের স্বপ্ন গড়ছেন শিক্ষকরা তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

২

ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ, তদন্তের নির্দেশ জেলা প্রশাসকের।

৩

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক

৪

তাহিরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা জব্দের মামলায় আক্তারের মেয়েকে কারাগারে

৫

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন-পরিবহনের বিরুদ্ধে অভিযান, একজনের ৬ মাস কারাদণ্ড ও অপরজনের ৫০ হাজার টাকা জরিমানা

৬

সিলেটে আওয়ামী লীগের ‘নৈরাজ্যে’র প্রতিবাদে জেলরোড ইউনিট ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

৭

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৮

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

১০

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

১১

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

১২

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

১৩

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

১৪

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৫

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

১৬

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১৭

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১৮

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১৯

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

২০