দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ - আলোর সকাল
Abdul Mannan
২১ নভেম্বর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের অবহেলিত মধ্যনগর উপজেলার প্রত্যন্ত জনপদ সাউদপাড়া থেকে সাংবাদিকতা পেশায় এগিয়ে চলা তরুণ সাংবাদিক কাইয়ুম বাদশাহ নতুন দায়িত্ব পেয়েছেন। অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘দৈনিক আলোর সকাল’-এর বার্তা সম্পাদক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কাইয়ুম বাদশাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাউদপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘মুখপাত্র’-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘সময়ের বুলেটিন’-এর সঙ্গেও সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।

সম্প্রতি দৈনিক আলোর সকালের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পরিচিতি কার্ডে তাঁকে বার্তা সম্পাদক হিসেবে উপস্থাপন করা হয়। এতে তাঁর ছবি, নাম ও পেশাগত যোগাযোগের তথ্য প্রকাশ করা হয়েছে।

স্থানীয় জনপদের মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় নিজের পথচলা অব্যাহত রেখেছেন কাইয়ুম বাদশাহ। বিশেষ করে অবহেলিত ও প্রান্তিক এলাকার মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরার প্রতি তাঁর আগ্রহ রয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিক কাইয়ুম বাদশাহ বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, বরং মানুষের কথা বলার এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রত্যন্ত জনপদ থেকে সাংবাদিকতা শুরু করে আজ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য আনন্দের ও অনুপ্রেরণার। নতুন এই দায়িত্ব আমার কাজের পরিধি ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি সবসময় চেষ্টা করব সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে। বিশেষ করে অবহেলিত ও প্রান্তিক এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা, অধিকার এবং উন্নয়নের কথা গণমাধ্যমে তুলে ধরতে চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

সাংবাদিকতা পেশায় তাঁর এই অগ্রযাত্রা এবং নতুন দায়িত্বকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

২

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক!

৩

৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

১০

হবিগঞ্জের তিন উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১১

মৌলভীবাজারের দুই উপজেলায় ১৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১২

সিলেটের তিন উপজেলায় ২১ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৩

সিলেট বিভাগের চার জেলায় ৮৬ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৪

সুনামগঞ্জের চার উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

১৫

৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হেলু মিয়াকে দেখতে চান এলাকাবাসী

১৬

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

১৭

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদকসেবী সাব্বিরের হামলাঃ থানায় জিডি

১৮

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন

১৯

সহ-সভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দিন,ব্যবসায়ীদের স্বার্থে নিজ অর্থায়নে ১১০০ ফুট রাস্তা নির্মাণ।

২০