একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক! - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক!

মফিজুল সরদার, জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলায় একই ব্যক্তির দুই সময়ে ভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থাকার তথ্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, আমির আলী ২০১৯ সালে ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ২০২৬ সালে চরপুটিমারী ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার কমিটিতে তাঁর নাম যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। একই ব্যক্তির নাম দুই ভিন্ন রাজনৈতিক দলের কমিটিতে পদধারী হিসেবে থাকায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের ঘটনা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন। বিশেষ করে অতীতে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা ব্যক্তি কীভাবে পরবর্তী সময়ে বিএনপির ইউনিয়ন পর্যায়ের কমিটিতে স্থান পেলেন, তা নিয়ে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে আমির আলীর বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘আগে সবাই আওয়ামী লীগ করত, আমিও সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে বিগত দিনেও আমি কোনো কমিটিতে পদ-পদবি বা নাম অন্তর্ভুক্ত করার জন্য আগ্রহ প্রকাশ করিনি। বর্তমানেও আমাকে না জানিয়ে কীভাবে একটি কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তা আমার জানা নেই।’

এ বিষয়ে চরপুটিমারী ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক রমজান আলী মেম্বার বলেন, আমির আলী অতীতে কোনো রাজনৈতিক কমিটিতে দায়িত্বে ছিলেন কি না, সে বিষয়ে তাঁর জানা নেই।

তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে আরও প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে। কারণ, একই ব্যক্তির নাম অতীতে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে এবং বর্তমানে বিএনপির ইউনিয়ন কমিটিতে থাকার তথ্য সামনে এলেও এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যে ভিন্নতা রয়েছে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মতে, রাজনৈতিক দলের কমিটি গঠনের ক্ষেত্রে পদপ্রত্যাশী ব্যক্তির রাজনৈতিক অতীত, সাংগঠনিক সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি কোনো ব্যক্তির অজান্তে বা সম্মতি ছাড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকলে সেটিও পরিষ্কার করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

২

একই ব্যক্তি আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক, বিএনপির যুগ্ম আহ্বায়ক!

৩

৪

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

৬

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাক আহমেদের মনোনয়ন বৈধ

৭

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী আহমদের মনোনয়ন বৈধ

৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকরী সদস্য পদে শেখ আলী মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা

৯

বাদাঘাট ইউপি চেয়ারম্যান হিসেবে আবুল কালাম আজাদকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা

১০

হবিগঞ্জের তিন উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১১

মৌলভীবাজারের দুই উপজেলায় ১৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১২

সিলেটের তিন উপজেলায় ২১ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৩

সিলেট বিভাগের চার জেলায় ৮৬ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচন

১৪

সুনামগঞ্জের চার উপজেলায় ২৫ ইউনিয়নে প্রথম ধাপে ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ

১৫

৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ হেলু মিয়াকে দেখতে চান এলাকাবাসী

১৬

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

১৭

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদকসেবী সাব্বিরের হামলাঃ থানায় জিডি

১৮

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন

১৯

সহ-সভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দিন,ব্যবসায়ীদের স্বার্থে নিজ অর্থায়নে ১১০০ ফুট রাস্তা নির্মাণ।

২০