সহ-সভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দিন,ব্যবসায়ীদের স্বার্থে নিজ অর্থায়নে ১১০০ ফুট রাস্তা নির্মাণ। - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৬ নভেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহ-সভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দিন,ব্যবসায়ীদের স্বার্থে নিজ অর্থায়নে ১১০০ ফুট রাস্তা নির্মাণ।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে বড়ছড়া ও চারাগাঁওয়ের ব্যবসায়ী, আমদানিকারক, শ্রমিকসহ সংশ্লিষ্ট মহলে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স বায়জিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ বোরহান উদ্দিন।

নির্বাচন উপলক্ষে নিজের অতীত সাংগঠনিক অভিজ্ঞতা, ব্যবসায়ীদের কল্যাণে নেওয়া ব্যক্তিগত উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

বোরহান উদ্দিন জানান, ২০০৯ সালে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের পর দীর্ঘদিন সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সংগঠনের দায়িত্ব গ্রহণের সময় তিনি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, রাস্তাঘাটের উন্নয়ন ও ব্যবসায়িক পরিবেশের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি কাজ করেছেন বলে জানান।

নিজ উদ্যোগে রাস্তা নির্মাণের বিষয়ে তিনি বলেন, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে পাটলাই নদী খনন করা হয়েছে। এতে নদীর নাব্যতা বৃদ্ধি পেলেও বড়ছড়া থেকে নদীর পাড় পর্যন্ত কয়লা ও পাথর পরিবহনের জন্য পর্যাপ্ত কেরিং রাস্তা না থাকায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।

এ অবস্থায় ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে নিজের ব্যক্তিগত জায়গা থেকে প্রায় ১১০০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের একটি রাস্তা নিজ অর্থায়নে উন্মুক্ত করে দিয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করেই তিনি এ উদ্যোগ নিয়েছেন, যাতে বড়ছড়ার কয়লা ও পাথর ব্যবসায়ীরা সহজে নদীর পাড় পর্যন্ত পণ্য পরিবহন করতে পারেন।

বোরহান উদ্দিন বলেন, “আমি যতদিন ব্যবসা করব এবং যতদিন বেঁচে থাকব, ততদিন ব্যবসায়ীদের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চাই। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে ব্যবসায়ীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নতুন নতুন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, বড়ছড়া ও চারাগাঁওয়ের সব আমদানিকারক, সিনিয়র ব্যবসায়ী নেতা, এলাকার মুরুব্বি, কৃষক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।

নির্বাচনে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অতীতেও সংগঠনের দায়িত্ব পালনকালে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ব্যবসায়ী সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য তিনি সম্মানিত ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১২ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পদে প্রার্থীরা নিজেদের অভিজ্ঞতা, পরিকল্পনা ও নির্বাচনী অঙ্গীকার ভোটারদের সামনে তুলে ধরছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

১

কেরানীগঞ্জে সাংবাদিকের উপর মাদকসেবী সাব্বিরের হামলাঃ থানায় জিডি

২

সুনামগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হলেন মাওলানা এম সালমান আহমদ সুজন

৩

সহ-সভাপতি পদে প্রার্থী বোরহান উদ্দিন,ব্যবসায়ীদের স্বার্থে নিজ অর্থায়নে ১১০০ ফুট রাস্তা নির্মাণ।

৪

বড়ছড়া-চারাগাঁওকে সিসি ক্যামেরা ও ল্যাম্পপোস্টের আওতায় আনার প্রত্যয় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান মিজানের

৫

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তাক আহমদের উন্নয়নের নানা পরিকল্পনা

৬

তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলন কমিটি গঠন

৭

বিশ্বম্ভরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দামোদর মাস উদযাপন, অনুষ্ঠিত হলো কীর্তন

৮

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

৯

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

১০

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১১

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

১২

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

১৩

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

১৪

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

১৫

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

১৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

১৭

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১৮

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১৯

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

২০