শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে, - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১৩ নভেম্বর ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি,

শেরপুরে ব্যাংক চেক, নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন। শেরপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক চেক, নগদ ১০ লাখ টাকা, স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং একটি এক্স-জিও গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ২৪-৬২১২) অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেল ৫টায় শেরপুর শহরের নিউমার্কেটে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে জাকির হোসেন অভিযোগ করেন, মঞ্জু, মিকেল, রাজু এবং গাড়িচালক এরশাদের সরাসরি নেতৃত্বে এই চাঞ্চল্যকর অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী জানান, খুলনায় প্রধানমন্ত্রীর একটি সরকারি কর্মসূচি শেষে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার বাকি টাকা পরিশোধ করতে যাওয়ার কথা ছিল তাঁর। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর তাঁর বাড়ি থেকে সন্তানের অসুস্থতার খবর আসে।

তিনি জানান, গাড়ির পেছনের ব্যাগে তাঁর চেক বই, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল, যা চালক এরশাদ আগে থেকেই জানত। জামালপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে চালক এরশাদ ও তার বোনের জামাই মনজুর সহযোগিতায় ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে ভেতরে প্রবেশের চেষ্টা করে। গাড়িটি ছোট হওয়ায় ৩-৪ জন ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ে এবং তাঁর মুখ চেপে ধরে চোখ বেঁধে ফেলে। এরপর প্রায় ৩০ থেকে ৪০ মিনিট গাড়ি চালিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে প্রাণনাশের ভয় দেখিয়ে ব্যাংক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা নগদ ১০ লাখ টাকা এবং ‘ঢাকা মেট্রো-ঘ ২৪-৬২১২’ নম্বরের নতুন এক্স-জিও গাড়িটি ছিনিয়ে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এমনকি তাঁর পেছনে থাকা তাঁর বোনজামাইকেও আটকে রেখে পরে দুজনকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন আরও বলেন, “আমি একজন নিরীহ লোক । ঘটনার পরপরই স্থানীয় লোকজনকে নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমি আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অবিলম্বে আমার ছিনতাই হওয়া গাড়ি, টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার এবং এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, গাড়ি অপহরণের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহাগদল ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে সিভি জমা দিলেন সোহেল মৃধা

১

দৈহারী ইউপি নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন পেতে পলাশ মন্ডলের জীবনবৃত্তান্ত (সিভি) জমা

২

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

৩

শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে,

৪

শেরপুরে ব্যাংক চেক নগদ টাকা ও গাড়ি অপহরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে,

৫

নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন 

৬

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত।।

৭

গোপালগঞ্জে মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু

৮

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স

৯

বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন-

১০

সাতক্ষীরার কালিগঞ্জে মেম্বারের গুদামে ৮০৩ বস্তা সার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

১১

চেয়ারম্যানের চেয়ার নয়, সেবক হতে চাই- চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া

১২

বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে!

১৩

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা,তদন্তে সিআইডি

১৪

দুমকির তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

১৫

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

১৬

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী; আতঙ্কের মধ্যে পাল্টা ছাত্রদলের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ২৫ গ্রাম হেরোইনসহ আটক ৩, জব্দ ২ ইজিবাইক

১৮

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে উদ্ধার ২২ মোবাইল, মালিকদের হাতে হস্তান্তর

১৯

ম্যাক্স হাসপাতালের মালিকানা নিয়ে উত্তেজনা, ডা. ইসমাইলের চেম্বার বন্ধ; এনডিএফ থেকেও বহিষ্কার

২০