ধর্মপাশায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - আলোর সকাল
এম এম এ রেজা পহেল
১১ মে ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর ধর্মপাশা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আকাশ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান, উসমান গণি ও মনজুরুল হক, রিপ্রেজেন্টেটিভ আইনাল হক, নূরে আলম, আতাউল্লা, রুবেল, মোরছালিন তালুকদার, আসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে প্রায় তিন লাখ উচ্চশিক্ষিত যুবক বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত রয়েছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একদিকে জনসেবায় ভূমিকা রাখছেন, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ একটি মহল তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও অনেক ক্ষেত্রে দোকানদার ও সংশ্লিষ্টদের কাছ থেকে কুরুচিপূর্ণ আচরণের শিকার হতে হয় প্রতিনিধিদের। উচ্চশিক্ষিত তরুণরা এই পেশায় এসে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি ও অসম্মানের মুখোমুখি হচ্ছেন। তাই পেশার মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১০

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

১১

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

১২

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১৩

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১৪

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১৫

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৬

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৭

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৮

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৯

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

২০