রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৮ নভেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

একই মাসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন ওসি, এসআই ও দুই এএসআই

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ।

রাজশাহী রেঞ্জের আট জেলার মধ্যে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত দক্ষতায় আবারও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।

রবিবার (০৮ নভেম্বর-২০২৬) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের অডিটোরিয়ামে ৮ জেলার পুলিশ সুপার ও কর্মকর্তাদের উপস্থিতিতে,

অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে জেলাটি। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন জেলা পুলিশের চার কর্মকর্তা।

রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার ৭১টি থানার মধ্যে অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ।

এ ছাড়া মামলার রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. বেল্লাল হোসেন। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিরস্ত্র) মো. শাহিদ আখতার। গ্রেফতারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শিবগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মো. আকতার হোসেন।

এ উপলক্ষে আয়োজিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তারা রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছ থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন।

জেলা পুলিশের এ ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, এ অর্জন শুধু জেলা পুলিশের একার নয়; এটি চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনবান্ধব মানুষেরও সম্মিলিত সাফল্য। জনগণের সহযোগিতা ও পুলিশের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

জেলা পুলিশের এ অর্জনকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে আরও গতিশীলতা সৃষ্টির ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও সেরার মুকুট চাঁপাইনবাবগঞ্জ পুলিশের

১

একে একে চার বিয়ে ও মাদকের কারবার: প্রতারণাকে পেশা বানিয়ে সর্বস্বান্ত করার অভিযোগ ইশিতা আরফি সোনিয়ার বিরুদ্ধে

২

বানিয়াচংয়ে উত্তর-পশ্চিম ইউনিয়নে বিট পুলিশিং সভা, মাদক ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা চাইল পুলিশ

৩

ছাতকে ছনবাড়ী–ইছামতি সড়কে ভারী ট্রাক চলাচল ঠেকাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

৪

দুমকিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  শোভাযাত্রা অনুষ্ঠিত 

৫

বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ

৬

ছাতকে ৯০টি ভারতীয় শাড়ি ও সিএনজিসহ দুইজন গ্রেপ্তার

৭

আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন

৮

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

৯

জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১১

বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ

১২

ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরিক্ষা

১৩

সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

১৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন।

১৫

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের 

১৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, ঐক্য ও দেশপ্রেমের আহ্বান

১৭

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত…

১৮

টুঙ্গিপাড়ায় মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত “টুংকো দাতব‌্য ফাউন্ডেশন”

১৯

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। 

২০