বিশ্বম্ভরপুরে বাজার ইজারা নিয়ে উত্তেজনা, স্থগিত হলো ইজারা কার্যক্রম - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে বাজার ইজারা নিয়ে উত্তেজনা, স্থগিত হলো ইজারা কার্যক্রম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা-এর বাগবেড়, চিনাকান্দি ও বিশ্বম্ভরপুর (সদর) বাজার ইজারা প্রদানের লক্ষ্যে গত মঙ্গলবার (১২ মে) তারিখ নির্ধারণ করেছিল উপজেলা প্রশাসন। এ উপলক্ষে ইজারায় অংশ নিতে আগ্রহীরা সকাল থেকেই নির্ধারিত নিয়মে ২ লাখ টাকা জামানত জমা দিয়ে উপস্থিত হন।

তবে ইজারা কার্যক্রম শুরুর আগেই বাজার ইজারা কার নামে হবে—এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান কোনো কার্যকর পদক্ষেপ নেননি। একপর্যায়ে তিনি হলরুমের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান এবং পরবর্তীতে ইজারা কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। ফলে ওইদিন আর কোনো বাজারের ইজারা সম্পন্ন হয়নি।

সূত্র জানায়, ইজারা কার্যক্রম শুরুর আগে বাগবেড় বাজারের ইজারা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ইজারাদার গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্টরা অংশ নেন। বৈঠকে মতানৈক্যের একপর্যায়ে বিএনপি থেকে বহিষ্কৃত মোহন মিয়া বাচ্ছু ও শামিম আহমদের নেতৃত্বে একদল লোক গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় হামলাকারীরা প্রকাশ্যে গিয়াস উদ্দিনকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করেন উপস্থিতরা। এ ঘটনায় ইজারায় অংশ নিতে আসা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার আলম হস্তক্ষেপ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান বলেন, “আপাতত বাজারে খাস আদায় চলছে। আমরা নতুন করে ইজারা বিজ্ঞপ্তি দেব। বিজ্ঞপ্তি প্রকাশের পর পরবর্তী সময়ে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে।”

উল্লেখ্য, বর্তমানে বাগবেড় ও চিনাকান্দি গরুর হাটে খাস কালেকশনের দায়িত্ব পালন করছেন পলাশ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা একেএম সাব্বিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

২

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

৩

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

৪

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৫

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৬

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৭

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৮

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৯

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১০

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১১

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১২

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১৩

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১৪

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৫

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৬

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৭

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৮

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৯

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

২০