চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম দীর্ঘ ৩০ বছর দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে ভোলাহাট থানায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ নজরুল ইসলাম (৬৭) উপজেলার চর ধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। দীর্ঘ তিন দশক ধরে তিনি ইউনিয়ন পরিষদ ও পুলিশের সঙ্গে সমন্বয় করে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় নিয়োজিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক। এসময় তিনি বলেন, দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নজরুল ইসলাম এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যের সম্মানে জায়নামাজ, টুপি, তজবি ও আতর উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরে তাঁর সম্মানে চা-নাস্তার আয়োজন করা হয়।
এ সময় গ্রাম পুলিশের অন্যান্য সদস্যসহ ভোলাহাট থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন